1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানিসহ কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ পথে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকছে।

আজ শনিবার (১৬ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষ্যে বেনাপোল-পেট্রাপোল বন্দরে সকাল থেকে সারাদিন সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।

বেনাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, বর্তমানে প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৩৫০-৪০০ ট্রাক পণ্যের আমদানি-রফতানি বাণিজ্য হয়ে থাকে। শুক্রবার ও শনিবার দুই দিন দুই পারের বন্দর বন্ধ থাকায় পণ্য জটের আশঙ্কা রয়েছে।

এদিকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। এসব পণ্যের মধ্যে বেশির ভাগ শিল্পকলকারখানার কাচামাল ও পচনশীল জাতীয় বিভিন্ন ধরনের খাদ্যদ্রব রয়েছে। দুই দিন বন্ধে প্রায় ৪০ কোটি টাকা রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হবে বেনাপোল কাস্টমস হাউস।

বেনাপোল স্থল বন্দর পরিচালক শামিম হোসেন বলেন, সরকারি ছুটি থাকায় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট