1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

দাকোপে শ্রীকৃষ্ণের মহা জন্মাষ্টমী উৎসব পালিত

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে
???????

দাকোপ (খুলনা) প্রতিনিধি:: দাকোপে সনাতন হিন্দু ধর্মালম্ববীদের মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। চালনা পৌরসভার বৌমার গাছতলাস্থ উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটি এ জন্মাষ্টমী পালনের আয়োজন করেন।
শনিবার উৎসবটি পালন উপলক্ষ্যে বেলা ১১টায় বৌমার গাছতলাস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে মন্দির কার্য্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপত্বিতে ও সাবেক কাউন্সিলর দেবাশীষ ঢালীর পরিচালনায় অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর। বিশেষ অতিথির বক্তৃতা করেন ডাঃ সন্তোষ কুমার মজুমদার, জেলা বিএনপি নেতা অসিত কুমার সাহা, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) দেবাশীষ দাস, জেলা বিএনপি নেতা শাকিল আহম্মেদ দিলু, অ্যাডঃ গৌরপদ বালা, নব নির্বাচিত প্রেস ক্লাব সভাপতি মোঃ শামীম হোসেন, মোহন লাল সাহা, পরিমল চন্দ্র বিশ্বাস, শিশির বিশ্বাস,বনদেব বিশ্বাস, পরিমল রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শেখর রায়, রমেশ বিশ্বাস,তাপস রায়, সমরেন্দ্র নাথ সমার, শিবপদ মন্ডল, সুকুমার বিশ্বাস, পংকোজ বৈরাগি, অর্ধেন্দু রায়, অমিত মন্ডল, বিভুতি বিশ্বাস,রেবতি বিশ্বাস, সন্ধ্যা বিশ্বাস, শর্মিষ্ঠা সাহা, সুইটি বিশ্বাস, প্রমুখ। সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট