1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার দলীয় কার্যালয়ে তারেক রহমান, নয়াপল্টনে জনসমুদ্র বিপজ্জনক পথে মুনাফালোভীরা গোয়ালঘর থেকে শোয়ার ঘর— সর্বত্রই এখন দাহ্য তেলের অবৈধ স্তূপ ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেল বাংলাদেশ খাল খনন কর্মসূচি শুরু হয়েছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী পাইকগাছায় জমি বিরোধের অবসান; মালিকের দখল পুনরুদ্ধার বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহত মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু

দাকোপে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি :: দাকোপে বে-সরকারী উন্নয়ন সংস্থা দলিতের আয়োজনে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত অ্যাডভোকেসি এজেন্ডা নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জার্মান কর্পোরেশন এবং জার্মান ডক্টারস্ এর অর্থায়নে বুধবার (২০ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র এম ও এম সি এইচ ডাঃ ফাতেমাতুজ যোহরা তিশা, মেডিকেল অফিসার ডাঃ ঐত্রি মৃধা, মেডিকেল অফিসার (ডেন্টাল) ডাঃ সেলিম রেজা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করে ফিজিও থিরাফি অনুপ বালা, সহকারী মেডিকেল অফিসার কিশোর গাইন, স্যানিটারী ইন্সপেক্টর নিত্যনন্দ গাইন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রবিউল ইসলাম, প্রকল্পের প্রজেক্ট কো-অডিনেটর কুমারেশ চন্দ্র বাউলিয়া, মিল অফিসার রাইমোহন সরকার, অ্যাকাউন্টস এন্ড অ্যাডমিন অফিসার আঃ মাসুদ খান, ফিল্ড ফ্যাসিলিটেটর লক্ষ্মী দাস, তানিয়া গাইন লিটন দানসহ বানিশান্তা ইউপি পরিষদের সদস্য, সুধীজন, ধর্মীয় নেতা ও সাংবাদিক বৃন্দ। প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত প্রকল্প এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগনের স্বাস্থ্য ও সচেতনতা, নিরাপদ পানির ব্যবহার, খাদ্যও পুষ্টি কার্যক্রম, টেকসই ও সম্মিলিত কৃষি উন্নয়ন এবং জীবিকা ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের কার্যক্রমের মূল্য দিকসমূহ প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং পুষ্টি সহায়তা প্রদান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন, জলবায়ূ পরিবর্তনজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা, টেকসই কৃষি প্রযুক্তি এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ, মাতৃ ও শিশুস্বাস্থের উন্নয়ন এবং অপুষ্টি হ্রাস ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট