1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারে এবারের নির্বাচন বড় সুযোগ-তারেক রহমান তরুণরাই পারবে আগামীর নতুন বাংলাদেশ গড়তে-জামায়াত আমির ২০৮ আসনে বিএনপি জোটের জয়, জামায়াত পেতে পারে ৪৬ আসন-ইএএসডি‍‍`র জরিপ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে-প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা সংসদ নির্বাচনে সহিংসতা প্রতিরোধে মাঠে রয়েছে কোস্টগার্ডের ৩৫৮৫ সদস্য গত চুয়ান্ন বছরে যে উন্নয়ন হয়নি,আগামী পাঁচ বছরে সে উন্নয়ন দেখতে ধানের শীর্ষ ভোট দিবেন- আমীর এজাজ খান আগামীর সংসদ হবে ন্যায়-ইনসাফ ও মানবতার সংসদ-অধ্যক্ষ মশিউর রহমান দাঁড়িপাল্লা বিজয়ী হলে দুর্নীতির জায়গা থাকবে না; মাওঃ আবুল কালাম আজাদ সন্দ্বীপে আগ্নেয়াস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করেছে কোস্টগার্ড

যদি উদ্দেশ্য হয় সস্তা নেগেটিভ মার্কেটিং তবে বলার কিছু নেই-পারশা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৬৯২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:: সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। কাঁধে, মাথায়, হাতে পাখি নিয়ে গান ও নান্দনিক পরিবেশনা দিয়ে সবাইকে মুগ্ধ করে থাকেন তিনি। মূলত ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে চারিদিকে ছড়াতে থাকে পারশার এসব পরিবেশনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তিনি সংগীত নিয়ে কথা বলেছেন। যেখানে উল্লেখ করেছেন যে, ‘যদি উদ্দেশ্য হয় সস্তা নেগেটিভ মার্কেটিং তবে বলার কিছু নেই।’

তার কথায়, ‘ক্লাসিকাল সংগীতকে “বোরিং” বলে উপস্থাপন করা মানে শত শত বছরের সাধনা, ঐতিহ্য ও শিল্পকীর্তিকে উপহাস করা। সেতারকে গিটার বানানো, তবলাকে নাচের উপকরণে নামিয়ে আনা, এসব দৃশ্য কেবল অশালীনই নয়, বরং এক ধরনের সাংস্কৃতিক অবমাননা।’

‘এটি শিল্পকলার প্রতি অশ্রদ্ধা, আর শিল্পীর সাধনার প্রতি তাচ্ছিল্যের প্রকাশ। প্রতিটি সংগীতধারা তার নিজস্ব ব্যঞ্জনা ও মহিমায় অনন্য। ক্লাসিকাল তার গভীরতা ও শুদ্ধতায়, রক বা পপ তাদের শক্তি ও আবেগে।’

পারশা লিখেছেন, ‘একটিকে হেয় করে অন্যটিকে “কুল” বানানোর প্রয়াস কোনো সুস্থ মস্তিষ্কের কাজ নয়, বরং মার্কেটিং কৌশলের নামে চিন্তার দেউলিয়াত্ব প্রকাশ করা। যদি উদ্দেশ্য হয় সস্তা নেগেটিভ মার্কেটিং, তবে বলার কিছু নেই।’

শেষে বলেন, ‘কিন্তু যদি সত্যিই তরুণ প্রজন্মকে আকৃষ্ট করাই লক্ষ্য হয়, তবে এটি এক আত্মঘাতী পদক্ষেপ। কারণ সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পকে পদদলিত করে কোনো ব্র্যান্ড দীর্ঘমেয়াদে সম্মান অর্জন করতে পারে না বরং কেবল ঘৃণা ও উপহাস কুড়ায়।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট