1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার দলীয় কার্যালয়ে তারেক রহমান, নয়াপল্টনে জনসমুদ্র বিপজ্জনক পথে মুনাফালোভীরা গোয়ালঘর থেকে শোয়ার ঘর— সর্বত্রই এখন দাহ্য তেলের অবৈধ স্তূপ ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেল বাংলাদেশ খাল খনন কর্মসূচি শুরু হয়েছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী পাইকগাছায় জমি বিরোধের অবসান; মালিকের দখল পুনরুদ্ধার বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহত মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু

পাইকগাছায় কালিনগর বেড়িবাঁধ পরিদর্শনে বিএনপি নেতা ডা. আব্দুল মজিদ

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩৮২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছার দেলুটির ভাঙনকবলিত কালিনগর ওয়াপদার বেড়িবাঁধ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডা. মো. আব্দুল মজিদ।

শুক্রবার সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কালিনগর কলেজ থেকে সাধুঘাট পর্যন্ত ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ঘুরে দেখেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ডা. মজিদ বলেন, “বিএনপি ক্ষমতায় এলে পাইকগাছা ও কয়রা আর অবহেলিত থাকবে না। উপকূলীয় জনপদে টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে এ অঞ্চলের মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে স্থায়ী সুরক্ষা দেওয়া হবে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অ্যাড. সাইফুদ্দিন সুমন, মোস্তাকিম, কামাল হোসেন, আবু হুরায়রা বাদশা, সুফিয়ান গোলদার, শহিদুর রহমান, আসাদুজ্জামান কেরামত, আবু হানিফ মিলন, মোশাররফ হোসেন, বাদশা মিয়া, আরমান হোসেন, জাকারিয়া, আব্দুর রশিদ মোড়ল, শেখ মাহফুজ আহসান হাবিব, খালিদ গাজী, মামুন গাজী, আজিজুল গাজী, আজিজুর খাঁ, আল আমিন সানা, ইলিয়াস শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট