1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার দলীয় কার্যালয়ে তারেক রহমান, নয়াপল্টনে জনসমুদ্র বিপজ্জনক পথে মুনাফালোভীরা গোয়ালঘর থেকে শোয়ার ঘর— সর্বত্রই এখন দাহ্য তেলের অবৈধ স্তূপ ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেল বাংলাদেশ খাল খনন কর্মসূচি শুরু হয়েছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী পাইকগাছায় জমি বিরোধের অবসান; মালিকের দখল পুনরুদ্ধার বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহত মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু

মোংলায় বাল্কহেড থেকে নদীতে পড়ে নিখোঁজ নাবিক, চলছে উদ্ধার অভিযান

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মোংলা বন্দরের জেটির অপরদিকে পশুর চ্যানেলে পণ্য বোঝাই বাল্কহেড থেকে পড়ে একজন নাবিক নিখোঁজ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে চলছে তল্লাশি অভিযান।তবে সাঁতার জানতেন না নিখোঁজ নাবিক রাব্বি। তাকে উদ্ধারে চলছে তৎপরতা।

মোংলা বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ড জানায়, মোংলা বন্দরের ৫ নম্বর জেটির বিপরীতে পশুর নদীতে থাকা পণ্য বোঝাই বাল্কহেড এম,ভি শোভা-এরর লস্কর রমজান হোসেন রাব্বি (২০) অসাবধানতাবশত শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এরপর খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস।

নিখোঁজ রাব্বির বাড়ি ঝালকাঠির জেলার কাঠালিয়ায়। তার পিতার নাম জলিল শিকদার। এদিকে নিখোঁজের সন্ধান কার্যক্রমের সকল সহায়তা ও তদারকি করছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

 

বাল্কহেড ‘এমভি শোভা’ মাস্টার মুজাফ্ফার মোল্লা বলেন, শনিবার ভোর ৪টায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে জিপসাম বোঝাই করে ঢাকার মেঘনা ঘাটের উদ্দেশ্যে বাল্কহেডটি ছেড়ে আসি। এরপর বাল্কহেডের লস্কর রাব্বি আমাকে এক কাপ চা দিয়ে যায়। পরে রাব্বিসহ তিনজন নাবিক বাল্কহেডের সাইডে বসে চা খাচ্ছিল। তখন অসাবধানতাবশত বাল্কহেড থেকে নদীতে পড়ে যায়। সাঁতার না জানার কারণে হয়তো নদীতে তলিয়ে যায়। তাৎক্ষণিক আমরা খোঁজাখুঁজি শুরি করি। না পেয়ে ৯৯৯ এ কল করলে ঘটনাস্থলে মোংলা বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ আসে। তারা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন। মাষ্টারসহ বাল্কহেডে আমরা ৭ জন স্টাফ-কর্মচারী ছিলাম।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট