1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকের আঙ্গল কেটে নেওয়ার অভিযোগ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন কোস্টগার্ডের ৪০ সদস্য মাওঃ ইলিয়াস কান্ডে দাকোপে জামায়াতের সংবাদ সম্মেলন শার্শায় বোমা বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত আওয়ামী লীগ ও জামায়াত মুদ্রার এপিঠ-ওপিঠ বাংলাদেশে ‘হেলথ সিটি’ ও টিকা উৎপাদনের সম্ভাবনা: ড. ইউনূস বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের জয়জয়কার: জাতিসংঘের পিবিসি-র সহসভাপতি নির্বাচিত ঢাকা সেনহাটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল ফটো জার্নালিস্ট এসোসিশন খুলনা জেলার সাবেক সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক নৌবাহিনীর সময়োচিত তৎপরতায় সমুদ্রে ২০ জেলেসহ ভাসমান বোট উদ্ধার

তালাক ভুলে আবারো একসঙ্গে হিরো আলম ও রিয়া মনি

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৭৩৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম নতুন করে স্ত্রী রিয়া মনির খোঁজে শ্বশুরবাড়িতে গিয়ে উঠেছেন। সেখানে একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা। তালাক ভুলে আবারও সম্পর্ক ঠিক করে নেওয়ায় তাদের ওপর খুশি দুজনেরই পরিবার। এমনটাই জানালেন হিরো আলম।

তিনি বলেন, ‌‌কোনো তালাক দেয়নি রিয়া মনি। সব ছিল অভিমান থেকে ভুল-বোঝাবুঝি।

হিরো আলম বলেন, আমি আর রিয়া মনি সবকিছু ভুলে আবারও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এখন রিয়া মনির বরিশালের গ্রামে বাড়িতে অবস্থান করছি। বেশ ভালো লাগছে। যে ছেলেটা সমস্যা করছে সে আর থাকবে না আমাদের মাঝে। আমরা আলোচনা করে নিজেদের সংসার বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছি।

রিয়া মনি বলেন, আমি তো হিরো আলমকে তালাক দিয়েছি। কিন্ত শুক্রবার ও আমাদের বাড়িতে এসেছে। আমার বাবা, চাচারা আছেন, তাদের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চায়। তারা যে সিদ্ধান্ত দেবেন সেটা আমি মেনে নেবো। তবে আমি তাকে তালাক দিয়েছি এটা সত্য কথা।

এদিকে কিছুদিন আগে হিরো আলম সামাজিকমাধ্যমে বেশ কিছু ভিডিও প্রকাশ করেন। সেখানে রিয়া মনিকে দেখা যায় ম্যাক্স অভির সঙ্গে। হিরো আলমের দাবি, ম্যাক্স অভির সঙ্গে পরকীয় করছেন রিয়া মনি। তাকে না বলে অভির সঙ্গে কক্সবাজারে গোপন অভিসারেও গেছেন তিনি।

এসব অভিযোগ মিথ্যে দাবি করে হিরো আলমকে তালাক দিয়েছেন বলে জানান রিয়া মনি। এখন দেখা যাক, আলোচিত এই দম্পতি সম্পর্কের এই টানাপোড়েন সত্যি সত্যি কাটিয়ে উঠতে পারেন না কি না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট