1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার দলীয় কার্যালয়ে তারেক রহমান, নয়াপল্টনে জনসমুদ্র বিপজ্জনক পথে মুনাফালোভীরা গোয়ালঘর থেকে শোয়ার ঘর— সর্বত্রই এখন দাহ্য তেলের অবৈধ স্তূপ ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেল বাংলাদেশ খাল খনন কর্মসূচি শুরু হয়েছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী পাইকগাছায় জমি বিরোধের অবসান; মালিকের দখল পুনরুদ্ধার বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহত মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু

খুলনায় তেল ডিপোর রাস্তা সংস্কার কাজে বাধা, শ্রমিকদের বিক্ষোভ

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: খুলনায় সরকারি তেল ডিপোর প্রবেশমুখের রাস্তা সংস্কার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ট্রাংকলরী শ্রমিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে রাষ্ট্রায়াত্ত যমুনা তেল ডিপোর প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার সংস্কারকাজ বন্ধ থাকায় খুলনা ট্রাংকলরী ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

শ্রমিক নেতারা জানান, যমুনা ও মেঘনা তেল ডিপোতে যাতায়াতের জন্য প্রায় পৌনে এক কিলোমিটার দীর্ঘ সড়কটি চলতি বছরের জুন মাসে খুলনা সিটি করপোরেশন নতুনভাবে নির্মাণকাজ শুরু করলেও তা বর্তমানে বন্ধ রয়েছে। ফলে প্রতিদিন ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন করতে আসা শত শত ট্যাংকলরি ও অন্যান্য পরিবহন চরম ভোগান্তির শিকার হচ্ছে। একই সঙ্গে ছোট ছোট যানবাহন ও পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ পরিস্থিতিতে বুধবার সকালে ট্যাংকলরি ও জ্বালানি বহনকারী বিভিন্ন পরিবহন রাস্তায় জড়ো করে প্রতিবাদ জানান শ্রমিকরা।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম, পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজুসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, প্রতিদিন প্রায় তিন শতাধিক ট্যাংকলরি এ রাস্তা দিয়ে চলাচল করলেও একটি পক্ষ ব্যক্তিমালিকানার দাবি তুলে জোরপূর্বক কাজ বন্ধ করে রেখেছে।

এ বিষয়ে খুলনা সিটি করপোরেশনের উপসহকারী প্রকৌশলী এফ. এম. ফয়সাল বলেন, স্থানীয় এক বাড়িওয়ালা রাস্তার জমি নিজের বলে দাবি করে হুমকি দিচ্ছেন। ওই অংশে প্রায় ৫০ ফুট রাস্তার কাজ করতে বাধা দিচ্ছেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট