1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার দলীয় কার্যালয়ে তারেক রহমান, নয়াপল্টনে জনসমুদ্র বিপজ্জনক পথে মুনাফালোভীরা গোয়ালঘর থেকে শোয়ার ঘর— সর্বত্রই এখন দাহ্য তেলের অবৈধ স্তূপ ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেল বাংলাদেশ খাল খনন কর্মসূচি শুরু হয়েছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী পাইকগাছায় জমি বিরোধের অবসান; মালিকের দখল পুনরুদ্ধার বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহত মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু

জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত চিংড়ি চাষী রিপন ফুলেল শুভেচছায় সিক্ত

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন:পাইকগাছা:: দেশের চিংড়ি উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় স্বর্ণপদক অর্জনকারী খুলনার পাইকগাছার চিংড়ি চাষী গোলাম কিবরিয়া রিপনকে বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ১টায় পৌরসভার শহীদ মিনার চত্বরে একাধিক ব্যবসায়ী সংগঠনের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাইকগাছা চিংড়ি চাষী সমিতি, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, পোনা ব্যবসায়ী সমিতি লিঃ, মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি লিমিটেডসহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন ফুলেল শুভেচ্ছা জানিয়ে রিপনকে সংবর্ধিত করেন।

সংবর্ধিত অতিথি উপজেলা চিংড়ি চাষী সমিতির সাধারণ সম্পাদক ও রয়্যাল ফিস কালচারাল এবং রয়্যাল ফিস ট্রেডিংয়ের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপন জাতীয় স্বর্ণপদক পাওয়ায় বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সহ সংশ্লিষ্ট প্রশাসন, ব্যবসায়ী মহল ও গণমাধ্যম কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি সাংবাদিক মোস্তফা কামাল জাহাঙ্গীর এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মিজানুর রহমান মিজান। সভায় উপস্থিত ছিলেন ব্যাংক ব্যবস্থাপক বজলুল হুদা, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান,সহ-সভাপতি গাজী সোহেল রাশেদ জনি, সাবেক সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, আ. মজিদ সানা, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, দলিল লেখক সমিতির সভাপতি গাজী বজলুর রহমান, পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুরাম মণ্ডল, ঠিকাদার সমিতির সভাপতি আব্দুস সামাদ, বিশিষ্ট পোনা ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল জলিল ঢালী, মৎস্য আড়ৎদারি সমিতির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন ও সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম, ঠিকাদার মিরাজুল ইসলাম মিরাজ, মধুরঞ্জন কর্মকার, সুনীল মণ্ডল, জিএম রেজাউল করিম, অমরেশ মণ্ডল, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান ও সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, রিপন পত্নী আফরোজা পারভীন শিল্পী, মেয়ে আরিয়ানা তামান্না ও আলভিনা, বাস মালিক সমিতির অমরেশ মন্ডল, এ্যাড. মোজাফফর হাসান, ইলিয়াস হোসেন, জামিলুর রহমান রানা, সাংবাদিক আহম্মদ আলী বাঁচা সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনসাধারণ।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস গোলাম কিবরিয়া রিপনের হাতে জাতীয় স্বর্ণপদক তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট