1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার দলীয় কার্যালয়ে তারেক রহমান, নয়াপল্টনে জনসমুদ্র বিপজ্জনক পথে মুনাফালোভীরা গোয়ালঘর থেকে শোয়ার ঘর— সর্বত্রই এখন দাহ্য তেলের অবৈধ স্তূপ ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেল বাংলাদেশ খাল খনন কর্মসূচি শুরু হয়েছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী পাইকগাছায় জমি বিরোধের অবসান; মালিকের দখল পুনরুদ্ধার বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহত মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু

পাইকগাছায় পোনা মাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৮২৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের অর্থায়নে মৎস্য অধিদপ্তরের আওতায় অভ্যন্তরীণ জলাশয়, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(২৮ আগষ্ট) সকালে পাইকগাছা উপজেলা পরিষদ পুকুরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ঈমান উদ্দিন, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, মৎস্য কার্যলয়ের ক্ষেত্র সহকারী রণধীর সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

পোনা মাছ অবমুক্ত কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট