1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলদাতা মেসি ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯ ইসরায়েল ও ইরানকে অবিলম্বে ‘গোলাগুলি’ বন্ধের আহ্বান ট্রাম্পের যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দ্বিধা নেই সরকারের-স্বাস্থ্যমন্ত্রী চুয়াডাঙ্গায় তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার পাইকগাছায় গণপিটুনিতে যুবকের মৃত্যু; পরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ মোংলায় উত্তরণ ফিশনেট প্রকল্পের আয়োজনে বিশ্ব সমুদ্র দিবস পালন ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ দাবিতে বেনাপোলে মানববন্ধন ভারত থেকে ৯১ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনল কোস্টগার্ড

খুলনায় ‘গণঅভ্যুত্থান’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: স্থানীয় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা গণঅভ্যুত্থান নামক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। ১৮৬১ থেকে ২০২৪ সাল পর্যন্ত গণঅভ্যুত্থানে দক্ষিণ জনপদের চিত্র বইতে লিপিবদ্ধ হয়েছে। দক্ষিণ জনপদে গণঅভ্যুত্থানের ওপর আঞ্চলিক ইতিহাস এই প্রথম। গণমাধ্যমকর্মী কাজী মোতাহার রহমান বাবু এর রচয়িতা। কালান্তর প্রকাশনী এই গ্রন্থের প্রকাশক।
মোড়ক উন্মোচন করেন শহীদ সাকিব রায়হানের গর্বিত পিতা শেখ আজিজুর রহমান ও মমতাময়ী মা নূরুনাহার বেগম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ হোসেন বাচ্চু। স্বাগত ভাষণ দেন গ্রন্থের প্রকাশক কাজী তারিক আহমেদ। বক্তৃতা করেন উনসত্তরের গণঅভ্যুত্থানের যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ. ব. ম. নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ. ফ. ম. মহসিন, সৈয়দা রেহানা আক্তার, খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর, নব্বইয়ের গণঅভ্যুত্থানের যোদ্ধা শেখ দিদারুল আলম, খুলনা সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুক-আযম মুহাম্মদ আব্দুস সালাম, যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস. এম. তৈহিদুজ্জামান, খুলনা সরকারি মহিলা মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রবিউল ইসলাম, ২০২৪-এর জুলাই যোদ্ধা মাহাদী হাসান সীন, মো. আবু সালেহ, সাদমান রাশিদ, সাদিয়া আলমগীর শাম্মী ও আল নাহিয়ান চারু।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শিক্ষক মো. রবিউল ইসলাম পলাশ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট