1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদেরকে ইরান ট্রাম্পের ‘স্বৈরাচারী’ নীতির বিরুদ্ধে উত্তাল যুক্তরাষ্ট্র, বিক্ষোভে লাখ লাখ মানুষ সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ খুলনা সিটি কর্পোরেশনে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবিতা শীর্ষক সভা পাইকগাছায় রেড ক্রিসেন্টের রাস্তা সংস্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও পাইকগাছায় অভিনব কৌশলে ভ্যান চুরি; বিপাকে দিনমজুর দাকোপে আন্তর্জাতিক নারী দিবস পালনে র‌্যালি ও সভা অনুষ্ঠিত পিআইডির আয়োজনে গণহত্যা দিবস এবং মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের সংঘর্ষ অগ্নিসংযোগ ও ভাংচুরে ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারকে খাদ্য সহয়তা প্রদান

চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

সোহেল সুলতান মানু, চিতলমারী (বাগেরহাট):: বাগেরহাটের চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় তানভির আহম্মেদ মোল্লা (১৬) নামের এক মেধাবী ছাত্র ও আজগর শেখ (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রথম প্রহরে আজগর শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং বেলা সাড়ে ১২ টার দিকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তানভির আহম্মেদ মারা যায়। নিহত তানভির হোসেন উপজেলার শিবপুর গ্রামের জাকারিয়া মোল্লার ছেলে ও আজগর শেখ কলাতলা গ্রামের মৃত রুস্তম শেখের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গুলো পরিদর্শন করেছেন। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন এ সব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের স্বজনদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ দিকে শিবপুর ছোটপুল এলাকায় মোটরসাইকেল আরোহী তানভির আহম্মেদ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তানভির আহম্মেদ মারা যায়। তানভিন আহম্মেদ এ বছর জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করে কলেজে ভর্তির অপেক্ষায় ছিল।
অপরদিকে, বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৬ টার দিকে একই সড়কের ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পিকাপের সাথে অটোভ্যানচালক আজগর শেখের মুখোমুখি সংঘর্ষ হয়। তাকে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে বৃহস্পতিবার প্রথম প্রহরে মারা যান।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায় জানান, তানভির আহম্মেদকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গুলো পরিদর্শন করেছে। কোন পরিবারে পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট