বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

বুধবার (১৯ নভেম্বর) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, ১৯ নভেম্বর ২০২৫ তারিখ বুধবার সকাল ১০ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এর একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইকং কাঞ্জারপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১টি নোয়াহ্ ভক্সি মাইক্রোতে তল্লাশি চালিয়ে বনেটের নিচে লুকায়িত প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ৪২ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত গাড়ি, মাদক ও আটককৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews