রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছায় তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সভা

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় নানা আয়োজনের মধ্যে দিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বেলুন উড়িয়ে উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি, পরিষ্কার পরিচ্ছন্ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বক্তব্য রাখেন এসিল্যান্ড মোঃ ফজলে রাব্বী, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, ওসি মোঃ রিয়াদ মাহমুদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, ডা. সুজন কুমার সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, জামায়াত নেতা মোর্তজা জামান আলমগীর রুলু, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহাজাহান আলী, সিনিয়র আলীম মাদ্রাসার প্রিন্সিপাল আজহার আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ ওয়াহাব, দেবাশীষ সরদারসহ বিভিন্ন পেশার মানুষ।

এদিকে তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে পুরো অনুষ্ঠানস্থলে ছিল উৎসবমুখর পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews