1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপন নথি ফাঁস,ইমরান খানকে ক্ষমতাচ্যুতে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে ইরানের তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি যুক্তরাষ্ট্র ঈদুল আজহার তারিখ ঘোষণা ঈদে সংবাদপত্রে ৫ দিন ছুটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এডিপি ও পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা অনুমোদন বাগেরহাটে গ্রাম আদালতের ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ভূমি মেলা উপলক্ষে দাকোপে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি সাথে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর শুভেচ্ছা বিনিময় টিয়াঘাটায় ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পীকে সংবর্ধনা; কলেজ উন্নয়নে নানা আশ্বাস

যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোর ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দেওয়ার পর এমন আশঙ্কা বেড়েছে।

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ভেনেজুয়েলায় সক্রিয় সংঘবদ্ধ মাদকচক্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হতে পারে।

মার্কিন সরকারের একটি সূত্র জানায়, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে অন্তত ১০টি যুদ্ধবিমান পাঠানো হচ্ছে, যা মাদকচক্রের ওপর হামলায় ব্যবহার করা হবে। এসব চক্রকে ‘মাদক-জঙ্গি’ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।

এ পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র জোরপূর্বক তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে। তিনি বলেন, “ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানাচ্ছি আমি। যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, শান্তি ও স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে।”

তিনি আরও বলেন, “আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই যা সামরিক সংঘাতে রূপ নিতে পারে। ভেনেজুয়েলা সবসময় আলোচনায় ও সংলাপে আগ্রহী।”

তবে ট্রাম্প জানিয়েছেন, তারা ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের কথা বলেননি। বরং দেশটির ‘খুবই অদ্ভুত নির্বাচন’ নিয়ে কথা বলেছেন। তিনি মূলত গত জানুয়ারির বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে ইঙ্গিত করেন, যেখানে বিজয়ী হয়ে আবারও ক্ষমতায় আসেন মাদুরো। পশ্চিমা দেশগুলো সেই নির্বাচনের বৈধতা দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট