1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সারা দেশে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার, ১০৫৩ মামলা পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন জ্বালানি তেলের মজুদ ও পাচার রোধে বেনাপোল সহ যশোর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পক্ষের আলাদা আলাদা মানববন্ধন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড বেনাপোলে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দিল সাইফুল বাহিনী

চিতলমারীতে বিএনপি ও সেচ্ছাসেবক দল নেতার সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইমাম হোসেন ও একই ইউনিয়নের সেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ জসিম জোর করে অর্থ আদায়ের অভিযোগ মিথ্যা দাবী করে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইমাম হোসেন।
লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, ‘আমরা এলাকায় রাজনৈতিক, সামাজিক ভাবে ও অর্থনৈতিক ভাবে সুনামের সাথে বসবাস করে আসছি। পেশায় আমরা দুইজনই ঘের ব্যবসায়ী। জায়গা জমি সংক্রান্ত ও দলীয় বিরোধের জের ধরে প্রতিবেশী রুস্তম আলী খার সংবাদ সম্মেলেনে করা অভিযোগের ভিত্তিতে ১৬ সেপ্টেম্বর দুটি ফেসবুক মিডিয়ায় আমাদের সম্পর্কে মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশ করা হয়েছে। রুস্তম আলী খা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে আমরা তার আত্মীয়র গরু বিক্রির ২০ হাজার টাকা নিয়েছি। যা আদৌ ঠিক নয়। মূলত রুস্তম খার সাথে আমাদের জায়গা জমি ও দলীয় বিষয় নিয়ে বিরোধ রয়েছে। সেই সমস্ত ঘটনা ধামাচাপা দিতে এবং আমাদের সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করতে রুস্তম আলী খাসহ একটি কুচক্রিমহল এই সংবাদ সম্মেলন করেন। যা আমাদের মতামত বা বক্তব্য না নিয়ে কিছু সংবাদ কর্মি উক্ত সংবাদ পরিবেশন করেছে। যা মারাত্মক ভাবে আমাদের সামাজিক ও রাজনৈতিক মান-সম্মান ক্ষুন্ন করেছে। আমরা এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দলীয় উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বিষয়টি তদন্ত করেছেন। তদন্তে ২০ হাজার টাকা নেওয়ার বিষয়টি মিথ্যা প্রমানিত হয়েছে।’
রুস্তম আলী খার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা সন্তোষপুর মনিরুজ্জামান লিখন বলেন, ‘আগে ওরা বলেছিল যে, টাকা নিয়েছে। তাই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছিলাম। এখন ভিকটিম বলছে ওরা টাকা নেয়নি।’
চিতলমারী উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নিয়ামত আলী খান বলেন, ‘আমরা উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে তদন্ত করেছি। তদন্তে প্রাথমিক ভাবে জোর করে অর্থ আদায়ের কোন সত্যতা পাওয়া যায়নি।’
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু বলেন, ‘বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে। আমরা ঘটনাটি গুরুত্বের সাথে পর্যালোচনা করছি। চুড়ান্ত রিপোর্টে সব জানা যাবে।’
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক মোজাহিদুল ইসলাম তুহিন, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ কবির গাজী, যুবদল নেতা সুমন শেখ, মোঃ আলামিন শেখ ও আজিজুল মল্লিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট