1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে নারীদের স্বাবলম্বী করা জরুরী – নজরুল ইসলাম মঞ্জু চিতলমারীতে কর্মকর্তার ব্যক্তিগত কাজে পুড়ল সরকারি মোটরসাইকেল বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক যশোরে ৯০০ গ্রাম স্বর্ণের পেষ্টসহ ভারতীয় এক স্বর্ণ পাচারকারী আটক পাইকগাছায় জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি: মতবিনিময়, পরিদর্শন ও রোভার মুট উদ্বোধন ঘোড়াঘাট সাধনা পেট্রোল পাম্পো ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রির দায়ে ফিলিং স্টেশনকে ২০হাজার টাকা জরিমানা। হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত-ইরান মার্কিন অবরোধ ভেঙে বন্দরে ভিড়ল ইরানি তেলবাহী জাহাজ

টেকনাফে অপহৃত ৫ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড, আটক ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

মনির হোসেন:: টেকনাফের বাহারছড়ায় ৫ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও ২ অপহরণকারীকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সোমবার রাত ১০ টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক টেকনাফের বাহারছড়া কচ্চপিয়ার পাহাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অপহরণকারীদের গোপন আস্তানা হতে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ৫ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।

পরবর্তীতে, উদ্ধারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্য মতে ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯ টায় ২ জন অপহরণকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং আটককৃত অপহরণকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মানব পাচার ও অপহরণ রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট