বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

হাতিয়ায় কোস্টগার্ডের আয়োজনে অবৈধ অনুপ্রবেশ রোধে আলোচনা সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

মনির হোসেন :: নোয়াখালীর হাতিয়ায় “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক অবৈধ অনুপ্রবেশ রোধে আলোচনা সভা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি কোস্ট গার্ড জনসেবায় বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক আলোচনা সভা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত সভায় স্থানীয় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীসহ তরুণ-তরুণীরা অংশগ্রহণ করে।

তিনি আরও বলেন, তরুণ সমাজকে অবৈধ কার্যকলাপ হতে বিরত রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews