1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সারা দেশে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার, ১০৫৩ মামলা পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন জ্বালানি তেলের মজুদ ও পাচার রোধে বেনাপোল সহ যশোর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পক্ষের আলাদা আলাদা মানববন্ধন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ

পাইকগাছায় শামসুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে চারা বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: পাইকগাছায় শামসুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এবং সিরাতুল হুদা ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”।

উপজেলার লতা, দেলুটি, সোলাদানা, গড়ইখালী, লস্কর, হরিঢালী, কপিলমুনি ইউনিয়নসহ পাইকগাছা পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠানে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। শামসুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক দুর্নীতি দমন কমিশনের পরিচালক মেজর মেজবাহুল ইসলাম (অব.) এবং সদস্য সচিব ইকবাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচি বাস্তবায়িত হয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টায় চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াত ইসলামী খুলনা জেলার কর্মপরিষদ সদস্য ও রাড়ুলী কলেজের সিনিয়র প্রফেসর মো. আব্দুল মমিন সানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহেরা জামে মসজিদের সেক্রেটারি ও প্রেসক্লাব পাইকগাছার কার্যনির্বাহী সদস্য মোঃ আজিজুল ইসলাম, সাবেক কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম এবং মো. সোহেল আহমেদ।

বক্তারা বলেন, গাছ মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। গাছ ছাড়া পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকে থাকা সম্ভব নয়। তাই বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। তারা শামসুর রহমান ফাউন্ডেশনের এই সামাজিক উদ্যোগকে ভূয়সী প্রশংসা ও সাধুবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট