1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে হত্যার দাবি, যা জানাল ইরান আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে-প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের সকল ফ্লাইট স্থগিত ইরানের বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫১ আবারও ইসরায়েলজুড়ে সাইরেনের শব্দ, তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা, রণক্ষেত্র মধ্যপ্রাচ্য ইরানজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিধ্বংসী হামলা, চরম উত্তেজনায় বিশ্ব সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে সরকারের জিরোটলারেন্স নীতি -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বিএনপি সরকার তারেক রহমানের নেতৃত্বে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে – শেখ ফরিদুল ইসলাম

টেকনাফে ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

মনির হোসেন::টেকনাফের শাহপরীতে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (৩ অক্টোবর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩ অক্টোবর শুক্রবার সকাল ৯ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদীর কায়ুকখালী খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় আভিযানিক দল কর্তৃক বাংলাদেশ জলসীমার অভ্যন্তরে একটি সন্দেহভাজন কাঠের বোটকে থামার সংকেত দিলে বোটটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে জালের বয় এর সাথে অভিনব কায়দায় ভাসমান অবস্থায় রক্ষিত প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট