1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট লিয়ামিন জেরুয়ালের মৃত্যু ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা রাশিয়ার চেচেন আর্মি স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছায় অবৈধভাবে তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭ দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই- নজরুল ইসলাম মঞ্জু দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত পাইকগাছায় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও মেলার প্রস্তুতিমূলক সভা

চিতলমারীতে জামায়াতে ইসলামী মনোনিত বাগেরহাট-১ আসন প্রার্থীর গণসংযোগ

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫২২ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত বাগেরহাট-১ আসন প্রার্থী জেলা মজলিসের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব বিভাগের জেলা শাখার সভাপতি শেখ মঞ্জুরুল হক রাহাদ গণসংযোগ করেছেন। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫ টায় চিতলমারী উপজেলা সদর বাজারে হাটেরদিনে এ গণসংযোগ করেন। এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মিসহ সাধারন মানুষের আনন্দ-উচ্ছাসে গণসংযোগ প্রাণবন্ত হয়ে ওঠে।
জামায়াতে ইসলামী চিতলমারী সদর ইউনিয়ন শাখার সভাপতি আবুল কালাম আজাদ খানের নেতৃত্বে গণসংযোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী মুনিরুজ্জামান, নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা সিকদার আব্দুল আলী, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান নান্না, জামায়াতে ইসলামী মনোনিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী চিতলমারী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম ও জামায়াতে ইসলামী মনোনিত চিতলমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চিতলমারী সদর ইউনিয়ন শাখার সেক্রেটারী মাওলনা শহীদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল কাদের প্রমূখ।
গণসংযোগ শেষে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-১ আসন (চিতলমারী-মোল্লাহাট ও বাগেরহাট সদর) প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা সদর বাজারে আমরা গণসংযোগ করেছি। জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ আমাদের মাঝে সাধারন মানুষের আনন্দ-উচ্ছাসে গণসংযোগ প্রাণবন্ত হয়ে ওঠে। আমরা সাধারণ মানষের সাথে কথা বলেছি। তাদের দুঃখ, কষ্ট ও বেদনার কথা শুনেছি। তারা যাতে আমাদের আগামী নির্বাচনে রায় দেয় সে জন্য দাবী জানিয়েছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট