1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট লিয়ামিন জেরুয়ালের মৃত্যু ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা রাশিয়ার চেচেন আর্মি স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছায় অবৈধভাবে তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭ দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই- নজরুল ইসলাম মঞ্জু দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত পাইকগাছায় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও মেলার প্রস্তুতিমূলক সভা

পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ এক সপ্তাহের সফরে চীনে যাচ্ছেন

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

মোংলা প্রতিনিধি:: সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ এক সপ্তাহের সফরে ২৫ অক্টোবর চীন সফরে যাচ্ছেন। ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর চীন সফরকারে পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ চীনের স্থানীয় সরকারের আমন্ত্রণে বিজ্ঞান সম্মেলন এবং ওয়াটারকিপার এলায়েন্স’র আমন্ত্রণে এশিয়ান রিজিওনাল সামিটে যোগ দিবেন। চীন সফরকালে পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বেইজিং, হাংজো ও থাইজু শহরের নদী, পরিবেশ এবং বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন। কর্মসুচির মধ্যে রয়েছে নদী ও পরিবেশ রক্ষা বিষয়ক সেমিনার, ওয়ার্কশপ এবং গ্রুপ ডিসকাশন। এছাড়া তিনি উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা, রিভার ওয়াটার ইকোলজিক্যাল মিউজিয়াম, ওয়াটার কোম্পানী এবং সাইন্স কম্যুনিকেশন প্রতিষ্ঠান ভিজিট করবেন। বাংলাদেশে নদী রক্ষা ও পরিবেশ আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চীন সরকার পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখকে ”সাইন্স টু ইউ” বার্ষিক ইন্টারন্যাশনাল ইভেন্টে আমন্ত্রণ জানায়। পাশাপাশি একই কারনে ওয়াটারকিপার এলায়েন্স পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখকে নদী বিষয়ক এশিয়ান রিজিওনাল সামিটে আমন্ত্রণ জানায়। বাংলাদেশ থেকে বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল, পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জেল সোহেল এবং সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম চীন সফরের আমন্ত্রণ পেয়েছেন। উল্ল্যেখ্য ৪ সদস্য প্রতিনিধি দলের চীন সফরের নেতৃত্ব দিবেন ওয়াটারকিপার এলায়েন্স’র বোর্ড মেম্বর, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারী, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট