1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকের আঙ্গল কেটে নেওয়ার অভিযোগ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন কোস্টগার্ডের ৪০ সদস্য মাওঃ ইলিয়াস কান্ডে দাকোপে জামায়াতের সংবাদ সম্মেলন শার্শায় বোমা বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত আওয়ামী লীগ ও জামায়াত মুদ্রার এপিঠ-ওপিঠ বাংলাদেশে ‘হেলথ সিটি’ ও টিকা উৎপাদনের সম্ভাবনা: ড. ইউনূস বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের জয়জয়কার: জাতিসংঘের পিবিসি-র সহসভাপতি নির্বাচিত ঢাকা সেনহাটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল ফটো জার্নালিস্ট এসোসিশন খুলনা জেলার সাবেক সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক নৌবাহিনীর সময়োচিত তৎপরতায় সমুদ্রে ২০ জেলেসহ ভাসমান বোট উদ্ধার

বিয়ের আগেই যে বিষয় নিয়ে মুখ খুললেন রাশমিকা

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১৩৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মন্দানা এবং অভিনেতা বিজয় দেবরকোন্ডা-র সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই চলছে জোর গুঞ্জন। শোনা যাচ্ছে, তারা নাকি ইতিমধ্যেই গোপনে বাগ্‌দান সম্পন্ন করেছেন এবং দীপাবলি উৎসবও একসঙ্গে উদ্‌যাপন করেছেন। যদিও এ নিয়ে দুজনের কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, সম্প্রতি রাশমিকা এক সাক্ষাৎকারে সম্পর্ক ও জীবনসঙ্গী নিয়ে খোলামেলা কথা বলেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সম্পর্কের বেশিরভাগ ঝগড়াই হয় ছোট ছোট বিষয় নিয়ে। কোথায় যাবেন, কার সঙ্গে কথা বলবেন বা কার সঙ্গে কথা বলবেন না; এই প্রশ্নগুলো থেকেই নাকি শুরু হয় ভুল বোঝাবুঝি। তার মতে, এমন পরিস্থিতিতে দুই পক্ষকেই সমস্যায় পড়তে হয়।

জীবনসঙ্গীর মধ্যে কী ধরনের গুণ চান— জানতে চাইলে তিনি বলেন, “আমি চাই এমন একজনকে, যিনি জীবনের প্রতিটি ধাপে আমার পাশে থাকবেন। তার সঙ্গে থাকলে যেন নিরাপত্তা অনুভব করি।”

এ ছাড়াও তিনি আরও বলেন, “আমার সঙ্গীকে অবশ্যই সহানুভূতিশীল হতে হবে। মনে দয়া, মায়া, সম্মান ও যত্ন থাকতে হবে। সহানুভূতি না থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন।”

২০১৮ সাল থেকেই রাশমিকা ও বিজয়ের ঘনিষ্ঠতার খবর শোনা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত তাদের কেউই প্রকাশ্যে সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি। বলিউডের গুঞ্জন অনুযায়ী, গত ৩ অক্টোবর হায়দরাবাদের নিজ বাসায় পরিবারের উপস্থিতিতে আংটি বদল করেছেন এই জুটি। শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতেই তাদের বিয়ের আয়োজন হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট