1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট লিয়ামিন জেরুয়ালের মৃত্যু ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা রাশিয়ার চেচেন আর্মি স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছায় অবৈধভাবে তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭ দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই- নজরুল ইসলাম মঞ্জু দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত পাইকগাছায় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও মেলার প্রস্তুতিমূলক সভা

কেসিসিতে কোভিড রেসপন্স এন্ড রিকোভারি প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা বিভাগের ৩৭টি পৌরসভায় লোকাল গভার্মেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারি শীর্ষক প্রকল্পের আওতায় চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং তা মোকাবেলার কৌশল সংক্রান্ত কর্মশালা রবিবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশন ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, লোকাল গভার্মেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারি প্রজেক্ট এর উদ্দেশ্য হলো নগরীতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নমূলক কাজের অগ্রগতি জোরদার করা এবং মহামারি, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের মানুষের যে ক্ষতি হয়েছে তা পূরণে সহযোগিতা করা। কোভিডের সময় প্রচুর মানুষ তাদের কর্মসংস্থান হারিয়েছেন। আগামীতে এমন পরিস্থিতি মোকাবেলায় সবাই যেন প্রস্তুত থাকতে পারে সে লক্ষ্যে এই প্রকল্প কাজ করে চলেছে। খুলনা বিভাগের ৩৭টি পৌরসভা এবং খুলনা সিটি কর্পোরেশন এ প্রকল্পের আওতায় আছে। তিনি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে বলেন, অপচয় না করে কাজের গতি বৃদ্ধি করতে হবে। খুলনা বিভাগে চলমান প্রকল্পের কাজের অগ্রগতি অবকাঠামোগত ক্ষেত্রে ৮৪ শতাংশ। তিনি আশা করেন নির্দিষ্ট সময়ের মধ্যে এ প্রকল্পেরকাজ শেষ হবে।
এলজিসিআরআরপি’র প্রকল্প পরিচালক নাজমুস সাদাত মোঃ জিল্লুর রহমান-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লীপ্রতিষ্ঠান বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) মোঃ বাবুল মিঞা, খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, এলজিডি’র খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহাঃ নূরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট