1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট লিয়ামিন জেরুয়ালের মৃত্যু ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা রাশিয়ার চেচেন আর্মি স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছায় অবৈধভাবে তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭ দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই- নজরুল ইসলাম মঞ্জু দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত পাইকগাছায় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও মেলার প্রস্তুতিমূলক সভা

দাকোপে ৩ কোটি টাকা ব্যয়ে স্কুল কাম সাইক্লোন শেল্টার ভবনের উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.66805553, 0.42291668);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

দাকোপ প্রতিনিধি:: দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা নবলোক’র বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন শেল্টারের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ১১ টায় উপজেলার দক্ষিন কালাবগী ৯ নং ওয়ার্ডে অবস্থিত পন্ডিত চন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন শেল্টারের জন্য নবনির্মিত এই ভবনের উদ্বোধন করা হয়। জার্মান দাতা সংস্থার অর্থায়নে ডিয়াকোনি ক্যাটাষ্ট্রফেন হিলফি’র সহযোগীতায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন নবলোক’র নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবাল। প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন দাকোপ উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপপল বিশ্বাস। বিশেষ অতিথির বক্তৃতা করেন জার্মান ডেভালপমেন্ট কোঅপারেশনের সহকারী প্রধান জেনিস হুসাইন, ডিয়াকোনি ক্যাটাষ্ট্রফেন হিলফি’র এশিয়া অঞ্চলের প্রকল্প কর্মকর্তা টমাস মলিটর, ডিয়াকোনি’র সমন্বয়কারী টমি বুচিবা, সিসিডিবির পরিচালক কেয়া মালাকার, এএসডির পরিচালক এম এ করিম, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নিমাই চন্দ্র রায় এবং নবলোক’র প্রকল্প প্রধান মোস্তাফিজুর রহমান সেতু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবলোক’র কর্মকর্তা মোঃ রিয়াদুল করিম। আধুনিক নির্মান শৈলী ও সর্বাধুনিক সুবিধা থাকা এই ভবনে ইনভার্টারসহ ৫ কেভি সোলার বিদ্যুৎ ৩শ’ মিটার কভারেজ বজ্রপাত নিরোধক এবং ১৫ হাজার লিটার বৃষ্টির পানি সংরক্ষনের ব্যবস্থা আছে। প্রতিবন্ধি, নারী, শিশু ও বৃদ্ধদের ওঠা নামার বিশেষ ব্যবস্থা, পৃথক টয়লেট ব্যবস্থা, বীজ সংরক্ষন কক্ষ, পরামর্শ কক্ষ, ঔষুধ সংরক্ষন কক্ষ, দূর্যোগকালীন উদ্ধার উপকরন সংরক্ষন কক্ষসহ আধুনিক সকল সুযোগ সুবিধা নব নির্মিত এই ভবনটিতে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট