1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার ইরানের সংবাদ সম্মেলনে ফুটবলের চেয়ে বেশি আলোচনায় রাজনীতি যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র-ইরান, বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি দল নয়, দেশের জন্য কাজ করুন: সাংবাদিকদের প্রধানমন্ত্রী সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় নদী থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে আনা ফেন্সিডিল ও অবৈধ ঔষধ জব্দ ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগে চাঞ্চল্য

চিতলমারীতে ইসলামী আন্দোলন মনোনিত প্রার্থীর গণ সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত বাগেরহাট-১ আসন প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম গণ সমাবেশ করেছেন। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫ টায় চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ সমাবেশ করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মিসহ সাধারন মানুষের অংশ গ্রহণে সমাবেশ মুখরিত হয়ে ওঠে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সন্তোষপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ নাজমুল হুদা জুয়েলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত বাগেরহাট-১ আসন প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট-১ আসান নির্বাচনীয় প্রধান সমন্বয়ক মুফতি নুরুজ্জামান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সন্তোষপুর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসাইন কারিমীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডাঃ আবুল কালাম কাজী, সাধারন সম্পাদক মাওলানা শাহাদাৎ হোসাইন, নাজিরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহাবুবুর রহমান ফিরোজী, জাতীয় শিক্ষক ফোরামের চিতলমারী উপজেলা শাখার সভাপতি দাউদুল ইসলাম লিন্টু খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা বোরহান উদ্দিন খান, ইসলামী শ্রমিক আন্দোলন চিতলমারী উপজেলা শাখার সভাপতি মাওলানা সুলতান মাহামুদ খান, সাধারন সম্পাদক খবির উদ্দিন খান, ইসলামী যুব আন্দোলন চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডাঃ শেখ নাজমুল হুদা, সাধারন সম্পাদক শেখ আতিয়ার রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সন্তোষপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সভাপতি হরিপদ ব্যাপারী।
সমাবেশটি সার্বিক তত্ত্ববধানে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সদস্য মোঃ জাহাঙ্গীর মুন্সি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট