রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটের মোড়েলগঞ্জে গণপিটুনিতে নিহত- ১, প্রধান আসামী সহ আটক-৭

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

নকীব মিজানুর রহমান,বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের মোরেলগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত ও ৩ জন আহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত মতিয়ার রহমানের স্ত্রী আসমা বেগম বাদি হয়ে শনিবার(২৫ অক্টোবর) মামলাটি দায়ের করেছেন। মামলায় ১০জনকে এজাহার নামীয় ও আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি পাশ^বর্তী কচুয়া উপজেলার প্রতাপপুর গ্রামের ছরোয়ার শেখের ছেলে জুয়েল শেখ ওরফে জিয়া(৪৫)। এজাহার নামীয় অপর ৯ জনের বাড়ি মোরেলগঞ্জের বলভদ্রপুর ও বহরবৌলা গ্রামে। পুলিশ অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামিসহ ৭ জনকে গ্রেফতার করে বাগেরহাট আদালতে সোপর্দ করেছে।

গ্রেফতার থাকা আসামিরা হচ্ছেন কচুয়া উপজেলার জুয়েল শেখ, মোরেলগঞ্জ উপজেলার বলভদ্রপুর গ্রামের মকবুল শেখের ছেলে সুমন শেখ, কাদের হাওলাদারের ছেলে সিরাজুল ইসলাম, মান্নান শেখের ছেলে হাসিবুর রহমান, আবুল শেখের ছেলে সোহেল শেখ মজিবুর রহমানের ছেলে আইয়ুব আলী ও মো. নাইম।

এ বিষয়ে থানার ওসি(তদন্ত) মো. রাজীব আল রশিদ বলেন, নিহতের স্ত্রী ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। প্রধান আসামিসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার ভোররাত পৌনে ৪ টার দিকে চিংড়াখালী গ্রামে ডাকাত সন্দেহে বহিরাগত ৭-৮জনকে ঘিরে ফেলে গণপিটুনি দেয় স্থানীযরা। এতে বাগেরহাটের চরগ্রাম এলাকার মৃত রশিদ শেখের ছেলে মতিয়ার রহমান নিহত ও অপর ৩ জন গুরুতর আহত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews