রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটে পৌর যুবদলের মতবিনিময় সভা

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাট পৌর যুবদলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন দিকনির্দেশনা ও পরামর্শক্রমে শনিবার রাতে শহরের লেকফুজি হোটেলের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সুমন পাইকের সভাপতিত্বে ও অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক এস এম রাজ।
এসময় উপস্থিত ছিলেনবাগেরহাট পৌর সভার ৯টি ওয়ার্ডে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে অঙ্গিকার করেন পৌর যুবদলের নেতৃবৃন্দরা।
সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলের আতœার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews