1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট লিয়ামিন জেরুয়ালের মৃত্যু ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা রাশিয়ার চেচেন আর্মি স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছায় অবৈধভাবে তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭ দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই- নজরুল ইসলাম মঞ্জু দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত পাইকগাছায় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও মেলার প্রস্তুতিমূলক সভা

বটিয়াঘাটায় প্রদর্শনী প্লটের ফলাফল প্রদর্শনে মাঠ দিবস অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বেসরকারী উন্নয়ন সংস্থা নবলোক পরিষদের উদ্যোগে বটিয়াঘাটায় প্রদর্শনী প্লটের ফলাফল প্রদর্শনের জন্য মাঠ দিবস অনুষ্টিত হয়েছে।
পিকেএসএফ,ইফাদ ও ডেনমার্ক দুতাবাসের সহযোগিতায় আরএমটিপি প্রকল্পের আওতায় সোমবার (২৭ অক্টোবার) বটিয়াঘাটা উপজেলার দক্ষিন শৈলমারী গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
স্থানীয় মৎস্য চাষে সফল উদ্দ্যেক্তা বাবলু মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান। প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর তরুন কুমার মুস্তফী, সফল উদ্দ্যেক্তা সুতানু গাইন, ভবেষ মন্ডল, চিংড়ি খাদ্য উৎপাদনকারী কোম্পানীর প্রতিনিধি মানিক বাড়ৈ মাঠ দিবসে কৃষক, মৎস্য চাষী ও এলাকার গন্যমান্য ব্যক্তি প্রমুখ। সভা শেষে উন্নত সনাতন পদ্ধতিতে সফল বাগদা চিংড়ী চাষী ভবেষ মন্ডলের ঘেরে যাওয়া হয় যেখানে তিনি তার সফলতার গল্প তুলে ধরেন, তিনি ৭০ শতক জমিতে মাছ চাষ করে প্রায় ৮ লক্ষাধিক টাকা আয় করেন এবং তার এটি দেখে এলাকার
আরও শতাধিক চাষী এই প্রকল্পের মাধ্যমে বাগদা চাষ করে সফল হয়েছেন। মাঠ দিবসের সার্বিক সহযোগিতার করেন সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ টোকন রেজা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট