1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট লিয়ামিন জেরুয়ালের মৃত্যু ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা রাশিয়ার চেচেন আর্মি স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছায় অবৈধভাবে তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭ দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই- নজরুল ইসলাম মঞ্জু দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত পাইকগাছায় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও মেলার প্রস্তুতিমূলক সভা

উৎপাদন বৃদ্ধির লক্ষে ৮৭০ কৃষককে বিনামূল্যে সার ও বীজ প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে উৎপাদন বৃদ্ধির লক্ষে ৮৭০ জন কৃষককে বিনামূল্যে রাসায়নিক সার, গম, ডাল ও তেল বীজ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০ উপজেলা কৃষি দপ্তর থেকে এ সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে এ সার ও বীজ বিতরণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিবিদ মোঃ সিফাত-আল-মারুফ জানান, উপজেলার ৭টি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৮৭০ জন কৃষককে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে রাসায়নিক সার, গম, ডাল ও তেল বীজ দেওয়া হয়েছে। তারমেধ্যে ৩৫০ জনকে জনপ্রতি এককেজি সরিষা বীজ, ২০০ জনকে জনপ্রতি আধাকেজি মুগডাল বীজ, ২৩০ জনকে জনপ্রতি এককেজি সূর্যমুখি বীজ, ৭০ জনকে জনপ্রতি ৮ কেজি খেসারী বীজ, ২০ জনকে জনপ্রতি ২০ কেজি গম বীজ এবং প্রত্যেক চাষিকে জনপ্রতি ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
সার ও বীজ বিতরণকালে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট