1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট লিয়ামিন জেরুয়ালের মৃত্যু ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা রাশিয়ার চেচেন আর্মি স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছায় অবৈধভাবে তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭ দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই- নজরুল ইসলাম মঞ্জু দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত পাইকগাছায় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও মেলার প্রস্তুতিমূলক সভা

খুলনায় যাত্রা শুরু করলো নতুন নিউজ পোর্টাল সূর্যোদয় খুলনা

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৮টায় মহানগরীর একটি অভিজাত হোটেলে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের খুলনা ব্যুরো এডিটর ও খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না আনুষ্ঠানিকভাবে কেক কেটে সূর্যোদয় খুলনার উদ্বোধন করেন।

সূর্যোদয় খুলনার নির্বাহী সম্পাদক মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক খুলনা গেজেটের চিফ রিপোর্টার ও খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূর্যোদয় খুলনার প্রধান সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ, বার্তা সম্পাদক জিয়াউল হক মিলন, সহকারী সম্পাদক মোঃ আব্দুল্লাহ, ব্যবস্থাপনা সম্পাদক মো. হাফিজুল ইসলাম হাফিজ, চীফ সাব এডিটর মো. আব্দুল আজিজ জুয়েল, ব্যবস্থাপনা সহ সম্পাদক শেখ রাফিজুর রহমান তপু, ক্রীড়া সম্পাদক মোহাম্মাদ জিয়া উদ্দীন, প্রচার সম্পাদক মো. মাহতাপ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্বাববিদ্যালয়ের সাবেক ছাত্র প্রতিনিধি সাইফনেওয়াজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলাই কন্যা শামসুন নাহার নিশি, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মো. আবু মুছা, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মো. মাহমুদ হাসান খান, রেজাউল ইসলাম রুবেল প্রমুখ।

প্রধান অতিথি মাহবুবুর রহমান মুন্না তার বক্তব্যে বলেন, ছাপা পত্রিকার কদর দিন দিন কমছে।অপরদিকে অনলাইন পত্রিকার কদর দিন দিন বাড়ছে। এবছর গণমাধ্যম বিষয়ে জাতীয় জনমত জরিপে দেখা গেছে প্রায় ৬২ শতাংশ মানুষ অনলাইনে খবরের কাগজ পড়েন। বিশেষ করে তরুণরা সংবাদের জন্য নির্ভরশীল হয়ে উঠছেন অনলাইন বা সামাজিক মাধ্যমের ওপর।

তিনি আরও বলেন, সাংবাদিকতা মহৎ একটি পেশা। তাই সব সময় সত্যকে তুলে ধরতে হবে। খেয়াল রাখতে হবে সত্যের সঙ্গে মিথ্যাকে যেন মেশানো না হয়। আমি আশা করব-‘সূর্যোদয় খুলনা ’ বস্তুনিষ্ঠ সংবাদ পাঠক ও দর্শকদের কাছে নিয়ে আসবে। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট