1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট লিয়ামিন জেরুয়ালের মৃত্যু ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা রাশিয়ার চেচেন আর্মি স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছায় অবৈধভাবে তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭ দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই- নজরুল ইসলাম মঞ্জু দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত পাইকগাছায় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও মেলার প্রস্তুতিমূলক সভা

যশোরের শার্শা সীমান্তে ইছামতি নদীতে বড়শিতে ধরা পড়ল ১৬ কেজির পাঙ্গাস

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী ইছামতি নদীতে বড়শির টানে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের এক বিশাল পাঙ্গাস মাছ। মাছটি ধরেছেন উপজেলার অগ্রভুলোট গ্রামের দুই যুবক বিল্লাল হোসেন (২৫) ও আব্দুর রহিম (২২)।

রোববার (২ নভেম্বর) দুপুরে প্রতিদিনের মতো বড়শি হাতে নদীতে যান বিল্লাল ও রহিম। কিছুক্ষণ অপেক্ষার পর বিল্লালের হুইলে (বড়শিতে) হঠাৎ তীব্র টান অনুভূত হয়। শুরু হয় রোমাঞ্চকর এক লড়াই মাছের সঙ্গে মানুষের। প্রায় ২০ মিনিট খেলিয়ে খেলিয়ে অবশেষে তিনজনের সহযোগিতায় মাছটি পাড়ে (তীরে) তোলা হয়।

নদীর পাড়ে তখন যেন ছোটখাটো উৎসবের আমেজ। স্থানীয়রা ছুটে আসে বিশাল মাছটি দেখতে। কেউ বলেন ২০ কেজি, কেউ বলেন ১৮ কেজি। ওজন নিয়ে শুরু হয় তর্ক-বিতর্ক। শেষ পর্যন্ত ভুলোট গ্রামের শিপন হোসেনের দোকানে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ১৬ কেজি। পরে উপস্থিত ক্রেতারা প্রতি কেজি ৩০০ টাকা দরে মাছটি কেটে ভাগ করে নেন। তাতে এক মাছেই তাদের পকেটে আসে ৪ হাজার ৮০০ টাকা।

মাছ ধরার আনন্দে উচ্ছ্বসিত বিল্লাল হোসেন বলেন, আমরা প্রতিদিনই বড়শি নিয়ে ইছামতি নদীতে যাই। কিন্তু এত বড় মাছ এই প্রথম পেয়েছি। এবছর নদীতে মাছ বেশ ভালো ধরা পড়ছে।

শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন, নদীতে বড়শি দিয়ে মাছ ধরা আইনসঙ্গত। এমন বড় পাঙ্গাস সাধারণত উজানের পানিতে ভারতের দিক থেকে ভেসে আসে। স্থানীয় খামার বা পুকুরে এত বড় মাছ সাধারণত চাষ হয় না।

ইছামতি নদীতে এ ধরনের বড় মাছ ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই বলেছেন, বহু বছর পর নদীতে এমন বড় মাছ দেখা গেল, যা এক সময়ের প্রাণবন্ত ইছামতি নদীর পুরনো স্মৃতি ফিরিয়ে এনেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট