1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট লিয়ামিন জেরুয়ালের মৃত্যু ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা রাশিয়ার চেচেন আর্মি স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছায় অবৈধভাবে তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭ দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই- নজরুল ইসলাম মঞ্জু দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত পাইকগাছায় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও মেলার প্রস্তুতিমূলক সভা

খুলনা নগরীর ১৩নং ওয়ার্ডের সুধীজনদের নিয়ে উঠান বৈঠক

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৩ আসনে ধানের শীষের দলীয় মনোনয়ন প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষে নগরীর ১৩নং ওয়ার্ডের সুধীজনদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় খুলনা নগরীর খালিশপুর চরেরহাট ভ্যাল্লেরবিল রোড সংলগ্ন চিলড্রেন্স একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গণে আর্য ধর্মতলা মন্দির কমিটির সভাপতি দীপক দত্ত এর সভাপতিত্বে ১৩নং ওয়ার্ডে বসবাসরত স্থানীয় সুধীজনদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
শিক্ষক তসলিম উদ্দিন মিয়ার সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী। এসময় উপস্থিত থেকে আরও বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সাবেক সংরক্ষিত কাউন্সিলর আফরোজা জামান, থানা বিএনপি নেতা কাজী সেলিম আহম্মেদ, শেখ আবুল কালাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্সের সদস্য মুকিতুজ্জামান আরিফ, বিএনপি নেতা আবু বক্কার মোল্লা, যুবদল নেতা শেখ মোহাম্মদ আলি, প্রিন্স মল্লিক, ১৩নং ওয়ার্ড মহিলা দলের আহবায়ক আয়শা আক্তার, ১৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ লিয়ন, সুধীজন তুষ্ট দাস, উজ্জ্বল কুমার দাশ, ইউনুস আলী তপন, লেঃ সাখাওয়াত (অবঃ), সঞ্জয় কুমার ব্রহ্ম, নিখিল রঞ্জন দাস, ইন্দ্রজিত দাশ, শেখ আব্দুল জলিল, আনসার আলী, সুভাংশু শেখর দাস, ফটিক চন্দ্র মোহরি, বিকাশ চন্দ্র অধিকারী, তন্ময় দাস, তাপস দাস, শংকর পদ দাস প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট