রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণ বিষয়ক সভা দাকোপে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যুবনেতা বুলবুল ব্যাপক সাড়া ফেলেছেন জন্মভূমিতে বর্ণাঢ্য আয়োজনে আচার্য পিসি রায়ের জন্মদিন পালন পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান

ঘোড়াঘাটে অটো ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে চারজন গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধ:: দিনাজপুরের ঘোড়াঘাটে অটো (মিশুক) ছিনতাইয়ের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চারজন কে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে থেকে ছিনতাই হওয়া অটো মিশুকটিও উদ্ধার করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার নূরজাহানপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর গত ২২ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে রানীগঞ্জ বাজারের রহমানিয়া হোটেলের (৫৮) সামনে অটো নিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতনামা ৩-৪ জন যাত্রী ঘোড়াঘাটের বাগেরহাটে যাওয়ার কথা বলে তার অটো ভাড়া নেয়। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে নূরজাহানপুর এলাকার তুহিনের চাতালের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বাম পাশে পৌঁছালে যাত্রী সেজে থাকা এক ব্যক্তি চালকের মুখ চেপে ধরে গাড়ি থেকে টেনে ফেলে দেয়। পরে কয়েকজন মিলে তাকে নির্মমভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এরপর তার অটো মিশুকটি (মূল্য ১,২০,০০০ টাকা) ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনার পর ৩৯৪ পেনাল কোডে মামলা রুজু হলে ঘোড়াঘাট থানা পুলিশ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করে। দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন এর নির্দেশনায়, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম নীয়ামতুল্লাহর নেতৃত্বে ও ঘোড়াঘাট থানার (ওসি) তদন্ত শহিদুল ইসলাম, এসআই সাব্বির আলম, এসআই মনিরুজ্জামানসহ পুলিশের একটি বিশেষ টিম গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কাটাবাড়ী ও সাঘাটা থানার হাপানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলো, আল আমিন (২৫), নয়ন মন্ডল (২৫), খাজা মিয়া (২৬),

রফিকুল ইসলাম (৩৮)। সকলেই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া অটো মিশুকটি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews