রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণ বিষয়ক সভা দাকোপে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যুবনেতা বুলবুল ব্যাপক সাড়া ফেলেছেন জন্মভূমিতে বর্ণাঢ্য আয়োজনে আচার্য পিসি রায়ের জন্মদিন পালন পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান

ঘোড়াঘাটে ইউএনও রফিকুল ইসলামের বিদায়, স্থলাভিষিক্ত রুবানা

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। তার পরিবর্তে স্থলাভিষিক্ত হয়েছেন রুবানা তানজিন। তিনি এর আগে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত ২০২৩ সালের ৫ নভেম্বর ঘোড়াঘাটে ইউএনও হিসেবে যোগদানের পর রফিকুল ইসলাম শিক্ষা খাত, স্থানীয় প্রশাসন, সেবা নিশ্চিতকরণ এবং জনবান্ধব কাজে সক্রিয় ভূমিকা রেখে এলাকায় একজন শিক্ষানুরাগী কর্মকর্তা হিসেবে পরিচিতি পান। তার সময়কালে বিডি ন্ন উন্নয়নমূলক উদ্যোগ, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান

পরিদর্শন, শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের ক্লাশ করানো এবং স্থানীয় সমস্যায় দ্রুত সাড়া দেওয়ার কারণে উপজেলার বিভিন্ন মহলে তিনি প্রশংসা কুড়ান।

অপরদিকে ঘোড়াঘাটের নতুন ইউএনও’র যোগদানকে ঘিরে স্থানীয় প্রশাসনসহ সাধারণ মানুষের মধ্যেও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

এদিকে রফিকুল ইসলামের বিদায়ে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় সচেতন মহলে আবেগ অনুভূতি দেখা গেছে। এরপূর্বে ঘোড়াঘাট উপজেলার ইতিহাসে একজন ইউএনও’র বদলি জনিত বিদায়ে এতটা আবেগতারিত হতে দেখা যায়নি উপজেলাবাসীর। অনেকেই মনে করছেন, ইউএনও হিসেবে তার কর্মময় সময় ঘোড়াঘাটে ইতিবাচক প্রভাব রেখে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews