1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান স্পিকারকে চেয়ারম্যান করে ৫ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে নগরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান দুর্নীতিহীন ও যোগ্য নেতৃত্বেই শিক্ষা প্রতিষ্ঠান শক্তিশালী হবে: এমপি আবুল কালাম আজাদ পাইকগাছায় প্রশাসনের অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ; ফিরছে নদীর স্বাভাবিক প্রবাহ চিতলমারীতে বসতভিটা রক্ষার্থে এক নারীর সংবাদ সম্মেলন মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড

চালনা মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দাকোপের চালনা পৌরসভা মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদআসার উপজেলা বিএনপির কার্যালয়ে চালনা পৌরসভা মহিলা দলের সভাপতি জান্নাতুল দেরদৌসী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মালা কাজির পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অসিত কুমার সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফফার হোসেন, উপজেলা বিএরপির সাবেক যুগ্¥-আহবায়ক শেখ শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, কামরুল ইসলাম, মোঃ বাচ্চু ফকির, মহিদুল ইসলাম, হাফিজুর রহমান, শফিকুল ইসলাম শফি, আঃ রাজ্জাক শেখ, আজিম হাওলাদার, মোল্লা আব্দুর রাজ্জাক, রমজান গাজী, ছাব্বির শেখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চালনা পৌরসভা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রাবেয়া বেগম, পারুল বেগম, মুসলিমা বেগম, নাছিমা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক রিমা গাজী, সাংগঠনিক সম্পাদক তমালিকা ফেরদৌসী, পারমিজ বেগম, শাহিনুর বেগম,মাসুদা বেগম, সেলিনা বেগম, রাফেজা বেগম প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শাহআলম মীর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট