1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান স্পিকারকে চেয়ারম্যান করে ৫ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে নগরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান দুর্নীতিহীন ও যোগ্য নেতৃত্বেই শিক্ষা প্রতিষ্ঠান শক্তিশালী হবে: এমপি আবুল কালাম আজাদ পাইকগাছায় প্রশাসনের অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ; ফিরছে নদীর স্বাভাবিক প্রবাহ চিতলমারীতে বসতভিটা রক্ষার্থে এক নারীর সংবাদ সম্মেলন মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড

বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় ওয়ার্ড বিএনপি’র দোয়া

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ১৩ নং ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দের উদ্যোগে ৫ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় প্লাটিনাম গেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। তিনি গুরুতর অসুস্থ। তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া এখন সবচেয়ে বড় শক্তি। আমরা সবাই আন্তরিকতার সঙ্গে আল্লাহর দরবারে প্রার্থনা করছি-তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং আবারও দেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন।
১৩ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য মেহেদী হাসান এর সভাপতিত্বে ১৩ নং ওয়ার্ড মহিলা দলের সদস্য শিউলি হাসান আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ শাহিনুল ইসলাম পাখি।
মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আবুল কালাম জিয়া, শ্রমিক দল খালিশপুর শিল্পাঞ্চল কমিটিরআহবায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মদ,
আরো উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম, ১১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর শেখ, ১১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম মাসুম বিল্লাহ, ১১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আশরাফ, ১১ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর সরদার ইউনুস, ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য আব্দুল হালিম, মহানগর যুব দলের সাবেক সদস্য নাজমুল হোসেন বাবু, ১৩ নং ওয়ার্ড যুবদলের সদস্য মোঃ রাজু হোসেন, ১৩ নং ওয়ার্ড যুবদলের সদস্য মোঃ মনির হোসেন, ১১ নং ওয়ার্ডের বিএনপি’র সদস্য মোঃ আরিফ-সহ আরো অনেকে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট