1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান স্পিকারকে চেয়ারম্যান করে ৫ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে নগরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান দুর্নীতিহীন ও যোগ্য নেতৃত্বেই শিক্ষা প্রতিষ্ঠান শক্তিশালী হবে: এমপি আবুল কালাম আজাদ পাইকগাছায় প্রশাসনের অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ; ফিরছে নদীর স্বাভাবিক প্রবাহ চিতলমারীতে বসতভিটা রক্ষার্থে এক নারীর সংবাদ সম্মেলন মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড

পাইকগাছায় প্রধান শিক্ষক বদিউজ্জামানের জানাজা ও দাফন সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, সদালাপী শিক্ষানুরাগী এস এম বদিউজ্জামান সরদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার(৬ ডিসেম্বর) রাতে স্ট্রোকজনিত কারণে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবিবার(৭ ডিসেম্বর) জোহরবাদ তাঁর কর্মস্থল ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা-৬ বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাস্টার মঈনুদ্দিন আহমদ, সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব শাহাজাহান আলী শেখ, মুফতী মাওলানা আবুল কাশেম গুলামুল্লাহ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বিএনপি নেতা জিএম মিজানুর রহমানসহ বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জানাজা শেষে মরহুম এস এম বদিউজ্জামানকে গদাইপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের মৃত্যুতে শিক্ষা অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট