1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলদাতা মেসি ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯ ইসরায়েল ও ইরানকে অবিলম্বে ‘গোলাগুলি’ বন্ধের আহ্বান ট্রাম্পের যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দ্বিধা নেই সরকারের-স্বাস্থ্যমন্ত্রী চুয়াডাঙ্গায় তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার পাইকগাছায় গণপিটুনিতে যুবকের মৃত্যু; পরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ মোংলায় উত্তরণ ফিশনেট প্রকল্পের আয়োজনে বিশ্ব সমুদ্র দিবস পালন ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ দাবিতে বেনাপোলে মানববন্ধন ভারত থেকে ৯১ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনল কোস্টগার্ড

টেকনাফে অস্ত্রসহ তিন মানব পাচারকারী আটক, ৭ নারী ও শিশু উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

মনির হোসেন:: টেকনাফের গহিন পাহাড়ে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক করা হয়েছে। এসময় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্র ও পূর্ববর্তী সময়ে আটককৃত পাচারকারীদের দেওয়া তথ্যমতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৭ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৬ টায় হতে রাত ১০ টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট বাহারছড়া কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে আভিযানিক দল উক্ত এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করে । এসময় আভিযানিক দল ৩ জন মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে, পাচারকারীদের দেওয়া তথ্য মতে তাদের গোপন আস্তনা হতে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনের জন্য উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল। এছাড়াও দেশের বিভিন্ন স্থান হতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ভুক্তভোগীদের ভয়-ভীতি প্রদর্শন এবং তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ব্যক্তি, জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত অপহরণকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট