রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণ বিষয়ক সভা দাকোপে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যুবনেতা বুলবুল ব্যাপক সাড়া ফেলেছেন জন্মভূমিতে বর্ণাঢ্য আয়োজনে আচার্য পিসি রায়ের জন্মদিন পালন পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওপর হামলার প্রতিবাদে ঘোড়াঘাট পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর গুলিবর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর বিএনপি। এ ঘটনার প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি ঘোড়াঘাট পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে এমন ন্যাক্কারজনক সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। পরিকল্পিতভাবে বিরোধী প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এই হামলা চালানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সমাবেশে আহত নেতাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, যুবদলের সদস্য সচিব সজিব কবির, ছাত্রদলের রিজভী আহমেদ রকি, সদস্য সচিব ইফতারুল ইসলাম ধলু, ইমরান খানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews