রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ :
চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণ বিষয়ক সভা দাকোপে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যুবনেতা বুলবুল ব্যাপক সাড়া ফেলেছেন জন্মভূমিতে বর্ণাঢ্য আয়োজনে আচার্য পিসি রায়ের জন্মদিন পালন পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রত্যাশায় ঘোড়াঘাট বিএনপির আনন্দ মিছিল

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম ঘোড়াঘাট প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫শে ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশায় দিনাজপুর
ঘোড়াঘাটে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৪শে ডিসেম্বর সকাল ১২ টায় ঘোড়াঘাট পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,তাঁতীদল,মৎস্যজীবী দলসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিল শেষে পৌর শহরের ঘোড়াঘাট আজাদ মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ৩- বারের হ্যাটট্রিক মেয়র মোঃ আব্দুস সাত্তার মিলন।
বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন বক্তারা তারেক রহমানের দ্রুত দেশে প্রত্যাবর্তনের আশাবাদ ব্যক্ত করেন এবং তাঁর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন  মোঃ রকি আহমেদ মোঃ সাববির মোঃ মুন মোঃ আজিজুল ইসলাম দীপ্তি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews