1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলদাতা মেসি ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯ ইসরায়েল ও ইরানকে অবিলম্বে ‘গোলাগুলি’ বন্ধের আহ্বান ট্রাম্পের যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দ্বিধা নেই সরকারের-স্বাস্থ্যমন্ত্রী চুয়াডাঙ্গায় তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার পাইকগাছায় গণপিটুনিতে যুবকের মৃত্যু; পরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ মোংলায় উত্তরণ ফিশনেট প্রকল্পের আয়োজনে বিশ্ব সমুদ্র দিবস পালন ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ দাবিতে বেনাপোলে মানববন্ধন ভারত থেকে ৯১ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনল কোস্টগার্ড

মায়ানমারে পাচারকালে দেশীয় পণ্যসহ ২২ চোরাকারবারি আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও বাংলাদেশি পণ্যসহ ২২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর মঙ্গলবার রাত ১১টায় কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা কর্তৃক সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ হতে দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ২টি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১০ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের ১৩০০ বস্তা সিমেন্ট ও ৭ হাজার ২০০ প্যাকেট মশার কয়েলসহ ২২ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট