1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
দ‌লিত জনগো‌ষ্ঠির উন্নয়নে ইউপি বাজেটে অর্থ বরাদ্দের দাবিতে নাগরিক ফোরামের স্মারকলিপি ন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, ফিরলেন মোসাদ্দেক সাম্প্রতিক হামলায় কুয়েত-বাহরাইনেরও দায় আছে-ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে মিতসুইয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ বৃহস্পতিবার ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুতে অপরাধী ছাড়া পাবে না-স্বাস্থ্যমন্ত্রী মায়ের পচাগলা লাশ উদ্ধার: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড

কে, সি, স্কুলের বার্ষীক পরীক্ষার ফলাফল প্রকাশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:: দিনাজপুরের ঐতিহ্যবাহী ঘোড়াঘাট কৈলাশচন্দ্র পাইলট মডেল স্কুল ও কলেজের ২০২৫সালের বাৎসরিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টায় স্কুল ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ফলাফল অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান, সাবেক পৌর প্রশাসক দেলজার হোসেন বিলু, ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মোখলেচুর রহমান সওদাগর, ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাহারুল ইসলাম,কালুপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, জিয়া পরিষদের সেক্রেটারী আনোয়ার হোসেন ডাবলু প্রমুখ। বাৎসরিক পরীক্ষা ফলাফলের শুরুতেই সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাতের আগে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র স্কুল ও কলেজের শিক্ষক ক্বারী আব্দুল বাসেত। শেষে কৈলাসচন্দ্র স্কুল ও কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান ফলাফল পাঠ করে শোনান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট