1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ বাগেরহাটে বার্ড ফ্লুতে নিঃস্ব খামারি, মরেছে ৮ হাজার মুরগি, ঋণের চাপে দিশেহারা পরিবার এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- এমপি আবুল কালাম আজাদ যেভাবে খামেনিকে হত্যার ব্লু-প্রিন্ট সাজিয়েছিল মোসাদ ও সিআইএ ইরানের ২৪ লাখের সস্তা ড্রোন ঠেকাতে আমেরিকার ব্যয় ৪৯ কোটি কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন দৃষ্টান্ত ভোটের দুদিন আগে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ড. ইউনূস ভোলায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

গজারিয়ায় এক কোটি টাকার অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কম্বিং অপারেশন বাস্তবায়নের অংশ হিসেবে মুন্সীগঞ্জের গজারিয়ায় যৌথ অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড।

রবিবার (৪ জানুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ জানুয়ারি শনিবার সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাট, রসূলপুর, চরকিশোরগঞ্জ, মেঘনা নদীর মোহনা, চর ঝাপটা, ষাটনল ও তৎসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড, নৌবাহিনী, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে একটি বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকাগুলো হতে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ ৪৬ হাজার টাকা মূল্যের ৫০ টি অবৈধ চায়না দুয়ারী জাল, ৯৪ হাজার ৫০০ মিটার চরঘেরা জাল এবং ৫ হাজার ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালসমূহ গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট