1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোজ্যতেল পর্যাপ্ত আছে, দাম এক টাকাও বাড়বে না-বাণিজ্যমন্ত্রী এবার ইরানকে ‘অটল’ সমর্থনের বার্তা দিল পুতিন তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত সম্পাদক সোহেল পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পানি উন্নয়ন বোর্ডের সাথে উন্নয়ন সংস্থা উত্তরণের মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পাইকগাছায় ড্রেন পরিষ্কার ও মশক নিধন অভিযান জোরদার চিতলমারী সদর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিয়ামত খান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

জকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

ডেস্ক::জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা টেকনিক্যাল কারণে সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে ভোট গণনা স্থগিত করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।

তিনি বলেন, ভোট গণনার জন্য আমরা দুটো কোম্পানি থেকে মোট ৬টি মেশিন নিয়ে আসি। কিন্তু কিছুক্ষণ যাবৎ টেকনিক্যাল সমস্যার কারণে এ মুহূর্তে ভোট গণনা স্থগিত করেছি। আমরা এখন কেন্দ্রীয় সংসদের সব ভিপি-জিএস প্রার্থীদের সঙ্গে আলোচনা করব। এরপর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।

এর আগে বিকেল ৩টায় ভোটগ্রহণ শেষ হলেও ৩৯ কেন্দ্র থেকে ব্যালট বাক্স কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আসে বিকেল ৫টায়। মাগরিবের নামাজের পর ভোট গণনা শুরু করলে দুই মেশিনে আলাদা আলাদা ফলাফল দেখায়৷ যা গত তিন ঘণ্টায়ও সমাধান করা সম্ভব হয়নি। সবশেষ অনেকটা বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি সন্ধ্যায় নির্বাচন কমিশনের উদ্যোগে সব প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীদের নিয়ে মক ভোটের আয়োজন করা হয়। ভোট শেষে মেশিনে ভোট গণনার পক্ষে সব প্রার্থী লিখিত মতামত প্রদান করেন। সেখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস খাদিজাতুল কোবরা ও এজিএস আতিকুর রহমান তানজিল উপস্থিত থেকে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই সিদ্ধান্তে স্বাক্ষর প্রদান করেন। তবে গতকাল ৫ জানুয়ারি ছাত্রদল সমর্থিত প্যানেল সুর বদলে ম্যানুয়ালি ভোট গণনার দাবি জানায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট