1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ :
আমরা সকল ধর্মের মানুষ একটি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ আছি- নজরুল ইসলাম মঞ্জু কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ বাগেরহাটে বার্ড ফ্লুতে নিঃস্ব খামারি, মরেছে ৮ হাজার মুরগি, ঋণের চাপে দিশেহারা পরিবার এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- এমপি আবুল কালাম আজাদ যেভাবে খামেনিকে হত্যার ব্লু-প্রিন্ট সাজিয়েছিল মোসাদ ও সিআইএ ইরানের ২৪ লাখের সস্তা ড্রোন ঠেকাতে আমেরিকার ব্যয় ৪৯ কোটি কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন দৃষ্টান্ত ভোটের দুদিন আগে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ড. ইউনূস

দীর্ঘ নিরবতার পর জামায়াত আমিরের সঙ্গে বৈঠকের কথা স্বীকার ভারতের

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক::বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের বৈঠকের বিষয়টি স্বীকার করেছে নয়া দিল্লি।

দীর্ঘ নিরবতার পর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করা হয়।

ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এক সাংবাদিক জামায়াত আমিরের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রশ্ন করেন।

জবাবে মুখপাত্র বৈঠকের সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। আমাদের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংলাপে অংশ নেন। জামায়াতের সঙ্গে বৈঠককেও সেই প্রেক্ষাপটেই দেখা উচিত।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান জানিয়েছিলেন, অন্যান্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে সৌজন্য সাক্ষাৎ করলেও ভারতীয় কূটনীতিকের বৈঠকটি ছিল ভিন্নধর্মী।

ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ জানিয়েছিলেন বলে উল্লেখ করেন জামায়াত আমির। তিনি আরও বলেন, আমাদের সবার কাছে এবং একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে। পারস্পরিক সম্পর্কোন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

জামায়াত আমিরের এ বক্তব্যের পর রয়টার্সের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানতে চাওয়া হলেও সে সময় কোনো সাড়া মেলেনি। প্রায় ১৫ দিন পর অবশেষে এ কূটনৈতিক আলোচনার বিষয়টি নিয়ে মুখ খুলল ভারত।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারতের এ স্বীকারোক্তি বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট