বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

মহেশখালীতে কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জানুয়ারি রবিবার ভোর ৫টায় কোস্টগার্ড স্টেশন মহেশখালী ও টেকনাফ এবং নৌবাহিনীর সমন্বয়ে কক্সবাজারের মহেশখালী থানাধীন ধলঘাটা উত্তর মুহুরি ঘোনা এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্ত্রাসীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে, আভিযানিক দল কর্তৃক উক্ত আস্তানায় তল্লাশী চালিয়ে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews