1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
মেসির জোড়া গোলে মায়ামির রুদ্ধশ্বাস জয় অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান ট্রাম্পের আলটিমেটামে পেজেশকিয়ানের চ্যালেঞ্জ, মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় আসন্ন? জ্বালানি তেল নিয়ে মিথ্যাচার করছে সরকার-রুমিন ফারহানা বিডা-বেপজাসহ ৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ বাসে ৬৪ শতাংশ ও লঞ্চে দেড়গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত পাইকগাছায় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

পাইকগাছা-কয়রায় দাঁড়িপাল্লা প্রার্থীর বিজয়

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বে-সরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য।

প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, কয়রা ও পাইকগাছা উপজেলার মোট ১৫৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১,৫০,৭২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হাসান বাপ্পির ধানের শীষ প্রতীক পেয়েছে ১,২৪,৭১০ ভোট। ফলে ২৬,০১৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন মাওলানা আবুল কালাম আজাদ।

এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে প্রশান্ত কুমার মন্ডল (কাস্তে প্রতীক) পেয়েছেন ১,৫৭১ ভোট, আসাদুল্লাহ ফকির (হাতপাখা প্রতীক) পেয়েছেন ২,৯৫০ ভোট এবং মোস্তফা কামাল জাহাঙ্গীর (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ২,৭১৭ ভোট।

ভোটগ্রহণের হার ছিল সন্তোষজনক। পাইকগাছা উপজেলার ৮৮টি কেন্দ্রে ভোট পড়েছে ৬৭ শতাংশ এবং কয়রা উপজেলার ৬৭টি কেন্দ্রে ভোট পড়েছে ৬৮ দশমিক ৯৪ শতাংশ।

সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দের আবহ লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট