1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম ও কক্সবাজারে কোস্টগার্ডের পৃথক অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চট্টগ্রাম ও কক্সবাজারে কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১২টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন জিরো পয়েন্ট মেরিন ড্রাইভ রোড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক সিএনজিকে থামার সংকেত প্রদান করলে চালক সিএনজি রেখে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত সিএনজিতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে একইদিনে মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন সাংগু কর্তৃক চট্টগ্রামের আনোয়ারা থানাধীন রায়পুর ইউনিয়ন সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৪৩ হাজার টাকা মূল্যের ৮৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট