1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত-ইরান মার্কিন অবরোধ ভেঙে বন্দরে ভিড়ল ইরানি তেলবাহী জাহাজ প্রত্যেক উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুতের নির্দেশ তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে বিদায় সংবর্ধনা ও নতুন কেন্দ্র প্রধানের যোগদান বটিয়াঘাটার রায়পুর বারোআড়িয়া ও ফুলবাড়ী বারোআড়িয়া দুটি খেয়াঘাট এখন মরণফাঁদ ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড চাল আমদানির বর্ধিত সময় শেষ, বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক

খুলনা সিটি কর্পোরেশনে নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম:: খুলনা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জনগণের সহযোগিতায় আধুনিক ও নিরাপদ খুলনা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

রবিবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশন-এর নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত কেসিসির আনুষ্ঠানিক প্রশাসক নিয়োগ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, কর্পোরেশনের সামর্থ্য অনুযায়ী সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে চান তিনি। কখনো প্রতিহিংসাপরায়ণ না হয়ে সকল নাগরিককে সমানভাবে সেবা নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি।

একই সাথে সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি জানান, টেকসই উন্নয়নের লক্ষ্যে নগরীর সকল শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে।

খুলনা শহরের যাতায়াত ব্যবস্থা ভঙ্গুর উল্লেখ করে তিনি বলেন, জনভোগান্তি নিরসনে জবাবদিহিতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রতিটি কাজ নিশ্চিত করা হবে। পাশাপাশি মশক নিধনে গতানুগতিক পদ্ধতি পরিহার করে আধুনিক ও কার্যকর পদ্ধতি প্রয়োগেরও ঘোষণা দেন তিনি।

এছাড়াও নগরী থেকে সন্ত্রাস ও মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের কথাও জানান নবনিযুক্ত এই প্রশাসক।

জনগণের সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টায় সবুজয়ানের মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও নিরাপদ খুলনা গড়ে তোলা সম্ভব বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ, কেএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান,কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ,মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট